পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ইজিবাইকে ওড়না পেচিয়ে বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রাম : মেয়ে জামাইয়ের বাড়ি যাওয়ার পথে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইজিবাইকের হুইলারে ওড়না পেচিয়ে খালেদা বানু (৫২) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেল ৩ টায় রাজারহাট-নাজিম খান রাস্তায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজারহাট-নাজিম খান রাস্তায় ইজিবাইকে করে এক বৃদ্ধা তার মেয়ে জামাইয়ের বাড়ি উলিপুর উপজেলার জুম্মার হাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তার গায়ের ওড়না ইজিবাইকের হুইলারে আটকে যায়। ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হলে পথচারীরা তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। এসময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা এসে তার লাশ বাড়িতে নিয়ে যায়।

বৃদ্ধা খালেদা বানু দিনাজপুর জেলার পারবর্তীপুর উপজেলার মিরপাড়া গ্রামের সামছুদ্দীনের স্ত্রী। তার মৃত্যুর বিষয়টি নাজিমখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দীন নিশ্চিত করেছেন।

তবে এ ঘটনায় রাজারহাট থানায় কোন মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আ. রশিদ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ইজিবাইকে ওড়না পেচিয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট টাইম : ০৪:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪