অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

বাংলাদেশি গোয়েন্দা প্রতিনিধি দলকে ভারতে আমন্ত্রণ

ঢাকা : জঙ্গি ও সন্ত্রাস দমনে একযোগে কাজ করার জন্য বাংলাদেশি গোয়েন্দা সংস্থাকে ভারতে আমন্ত্রণ জানিয়ে সকালে দেশে ফিরেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) প্রতিনিধি দল। ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দলটি বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের দেশে গোয়েন্দা প্রতিনিধি পাঠানোর আমন্ত্রণ জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে এটা আনুষ্ঠানিক আমন্ত্রণ নয় বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রটি।

সূত্রটি জানায়, ভারতীয় গোয়েন্দা প্রতিনিধি দলটি দুই দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় কাটিয়েছে। ভারত জঙ্গি দমন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ পুলিশ, গোয়েন্দা এবং র‌্যাবের সহযোগিতায় তারা খুশি হয়েছেন। প্রতিনিধি দলটি মনে করে, এই ধরনের সফরে এবং তথ্যাদি আদান প্রদানে দুটি দেশই সন্ত্রাস দমনে উপকৃত হবে। এই জন্য এনআইএ প্রতিনিধি দলটি বাংলাদেশি একটি গোয়েন্দা দলকে ভারতে সফরের আমন্ত্রণ জানিয়েছে।

সূত্রটি আরো জানায়, বাংলাদেশের গোয়েন্দা দলটি শিগগিরই ভারতে যাবে বলেও এনআইএ প্রতিনিধি দলটিকে আশ্বস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ভারতের বর্ধমান বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে গত সোমবার ঢাকায় আসে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) একটি উচ্চ পর্যায়ের ৪ সদস্যের প্রতিনিধি দল। দুই দিনের সফর শেষে দেশে ফিরেছে এনআইএ। প্রতিনিধি দলে ছিলেন; এনআইএ’র মহাপরিচালক শারদ কুমার, আইজি সঞ্জিব কুমার, ডিআইজি অনুরাগ তঙ্কা এবং ডিআইজি সাজিদ ফরিদ (সপু)।

সফরে এনআইএ সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং র‌্যাবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা ১১ জঙ্গির একটি নামের তালিকা দেন। বাংলাদেশের পক্ষ থেকে ৪১ জন সন্ত্রাসী ও জঙ্গির তালিকা দিয়েছে পুলিশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে গত ২ অক্টোবর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাকিল আহমেদ ও সুবহান মন্ডল নামে দুজন নিহত এবং আবদুল হাকিম নামে একজন আহত হন। এনআইএর প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, এই তিনজনই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির সদস্য। এ বিষয়টি খতিয়ে দেখতেই এনআইএর প্রতিনিধি দলের এই ঢাকা মিশন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

বাংলাদেশি গোয়েন্দা প্রতিনিধি দলকে ভারতে আমন্ত্রণ

আপডেট টাইম : ০২:০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০১৪