অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

অভ্যুত্থানের জবাব না পেয়ে উত্তপ্ত সংসদ

ঢাকা : সামরিক অভ্যুত্থান সম্পর্কিত এক প্রশ্নের যথাযথ জবাব না পাওয়ায় উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ।

বুধবার সংসদে এ সম্পর্কিত এক প্রশ্ন উত্থাপন করেন সরকারদলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন। তার প্রশ্নের যথাযথ উত্তর না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, ১৯৭৫ থেকে ’৮১ সালের মধ্যে ১৯ থেকে ২১টি অভ্যুত্থান হয়েছে। মন্ত্রীর জবাবে সঠিক তথ্যটি আসেনি। তাই সন্তুষ্ট হতে পারলাম না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে আ খ ম জাহাঙ্গীর এসব কথা বলেন।

সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে আজ জবাব দেন ওবায়দুল কাদের।

১৯৭৫ থেকে ১৯৮১ সালের মধ্যে সামরিক বাহিনীতে কতটি অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান এবং এসব অভ্যুত্থানে কতজন সামরিক কর্মকর্তা ও সদস্য প্রাণ হারিয়েছেন, তা জানতে চান।

জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ থেকে ৮১ সালের মধ্যে সশস্ত্রবাহিনীতে কিছু ক্যু, অভ্যুত্থান ও বিদ্রোহ হয়েছে। অনেক দিন আগের এসব ঘটনার তথ্য সংগ্রহ করা সময় সাপেক্ষ ব্যাপার।

নৌ ও বিমানবাহিনীতে কোনো অভ্যুত্থান হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর নৌবাহিনীতে এবং ১৯৭৭ সালের ২ অক্টোবর বিমান বাহিনীতে স্থানীয় বিদ্রোহ হয়েছিল।

এরপর সম্পূরক প্রশ্নে খ ম জাহাঙ্গীর বলেন, জিয়াউর রহমানের আমলে ক্যান্টনমেন্ট ও কারা অভ্যন্তরে সামরিক বাহিনীর হাজার হাজার সদস্য নিহত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মন্ত্রীর জবাবে এ তথ্যটি আসেনি।

খ ম জাহাঙ্গীর মন্ত্রীর কাছে জানতে চান, কত দিনের মধ্যে প্রশ্নের জবাব সংসদকে জানাতে পারবেন?

জবাবে মন্ত্রী বলেন, ‘সংসদ সদস্যের বক্তব্য যৌক্তিক। তবে ওই সময় কোনো গণতান্ত্রিক সরকার, সংসদ ও জবাবদিহি ছিল না। যে কারণে ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান দেয়া সম্ভব নয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

অভ্যুত্থানের জবাব না পেয়ে উত্তপ্ত সংসদ

আপডেট টাইম : ০২:৪৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০১৪