পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চাটমোহরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

পাবনা : পাবনার চাটমোহরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে (৩৫) কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, উপজেলার কুকড়াগাড়ী নতুনপাড়া গোরস্থানের পাশের মাঠে একজনের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। শরীরের উপরের অংশের পরনে একটি গেঞ্জি থাকলেও নিচের অংশ উলঙ্গ ছিল। তার হাত-পা বাঁধা, গলায় দড়ি পেঁচানো ও অস্ত্রাঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে গেছে।

তার নাম-পরিচয় উদ্ধার ও মৃত্যুর কারণ সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চাটমোহরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৫:৩১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪