পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

থাইল্যান্ড-মালয়েশিয়া যাত্রার স্বপ্ন দেখানো ৫ দালাল আটক

কক্সবাজার: সেন্ট মার্টিনের একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ৫ দালালকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার দুপুর পৌনে দুইটার সময় ৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্ব সাগর হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে কক্সবাজারের মহেষখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের কলিম উল্লাহর ছেলে মোহাম্মদ নূর(২৭), মোহাম্মদ জাকারিয়ার ছেলে আলমগীর (২৬), আবু জাহেরের ছেলে গিয়াস উদ্দিন (৪৫), মোহাম্মদ আনোয়ারের ছেলে রুবেল(১৬), এখলাছের ছেলে মোহাম্মদ সরওয়ার (৩৫)।

কোস্ট গার্ড সেন্ট মার্টিন্স স্টেশন ইনচার্জ চিফ পেটি অফিসার রেজাউর রহমান জানান, ছোট কাঠের ট্রলারসহ ৫ জনকে আটক করা হয়। তাদের নৌকায় কোনো মাছ ধরার জাল ছিল না।

আটককৃতরা মানবপাচারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে বলেও জানান তিনি।

এদিকে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্বে মিয়ানমার সীমান্তের কাছাকাছি বঙ্গোপসাগরে নোঙ্গর করে থাকা যাত্রী বোঝাই ২০ ট্রলারের মধ্যে অধিকাংশ থাইল্যান্ড ও মালয়েশিয়া পাড়ি জমিয়েছে বলে জানা গেছে।

এসব জাহাজে প্রায় ১০ হাজার যাত্রী জড়ো করা হয়েছিল। যাদের অধিকাংশই রোহিঙ্গা।

এ প্রসঙ্গে কোস্টগার্ড সেন্ট মার্টিন্স স্টেশন ইনচার্জ চিফ পেটি অফিসার রেজাউর রহমান জানান, মিয়ানমার সীমান্তে যাত্রী বোঝাই ২টি ট্রলার এখনো অবস্থান করছে। তবে ট্রলার ২টি মিয়ানমার সীমান্তে রয়েছে, আমাদের সীমানার মধ্যে পেলেই অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সেন্ট মার্টিন্সের দক্ষিণ-পশ্চিমে গভীর বঙ্গোপসাগর হতে গত ১৭ নভেম্বর সোমবার সকালে বাংলাদেশ নৌ-বাহিনী জাহাজ ‘দূর্জয়’ নিয়মিত টহলকালে ৬ শতাধিক মালয়েশিয়াগামী যাত্রীসহ ট্রলার আটক করে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

থাইল্যান্ড-মালয়েশিয়া যাত্রার স্বপ্ন দেখানো ৫ দালাল আটক

আপডেট টাইম : ০৬:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪