অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নওগাঁয় চা বিক্রেতা খুন

নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলার দেবীপুর গ্রামে মহিদুল ইসলাম (২০) নামে এক চা বিক্রেতা খুন হয়েছেন।

মঙ্গলবার সকালে ওই গ্রামের পাশের মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মহিদুল ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মহিদুল। মঙ্গলবার সকালে স্থানীয়রা গ্রামের পাশের একটি মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে দুপুরে পুলিশ সেখানে গিয়ে নিহত মহিদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মহিদুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শক্রতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি। এ ঘটনায় বদলগাছী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নওগাঁয় চা বিক্রেতা খুন

আপডেট টাইম : ১২:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪