পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

অবশেষে সেই বন্যহাতিটির মৃত্যু

সুনামগঞ্জ : পরপর দু’জনের প্রাণহানীর পর অবশেষে ভারতীয় সেই বন্যহাতিটির মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাকাতলা সীমান্তের হযরত শাহ আরেফিন (রা.) টিলা সংলগ্ন ধান ক্ষেতে বিশাল আকৃতির এই বন্যহাতিটির মৃত্যু হয়। হাতি মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাতি আতঙ্কে থাকা সীমান্তবর্তী ১০টি গ্রামের মানুষ প্রাণসঞ্চার ফিরে পেয়েছেন বলে বেশ কয়েকজন মুঠোফোনে জানিয়েছেন।

তারা আরো জানান, গত দু’মাস ধরে প্রাণহানী রোধে রাত জেগে মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে বসতভিটা, জমি পাহারা দিতে গিয়ে পরপর দু’জনের প্রাণহানী ছাড়াও আহত হয়েছেন একাধিক ব্যক্তি। অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে একাধিকবার স্থানীয় মসজিদে দোয়া কালামও করা হয়েছে।

উত্তর বংশীকু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন, রতনপুর গ্রামের ইউপি সদস্য আইনাল হক, বাকাতলা গ্রামের আলী উসমান, লামাকাটা গ্রামের জসিম উদ্দিনসহ অনেকেই জানান, ইতোমধ্যে বন্যহাতির তা-বে তাদের ফসলি জমি ও বসতঘরের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

এদিকে নিহত বন্যহাতি দেখতে ভোর হতেই হাজার হাজার জনতা ভিড় করায় পুরো সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাঙ্গালভিটা ক্যাম্পের হাবিলদার অজিত মৈত্র।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অবশেষে সেই বন্যহাতিটির মৃত্যু

আপডেট টাইম : ০৭:১৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪