
নিজস্ব সংবাদদাতা
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটের পাটগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় যুব শক্তি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় নারী শক্তি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক ঐশি আলম পৃথ্বী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা এনসিপির আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব কবির আহমেদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক আনজুম রাজা, পিয়ারুল ইসলাম, শাফিউল আলম, মনিরুজ্জামান মনির, মুবাশ্বির আলম, নিশাত ইসলাম, রাজু আহম্মেদ সুমন, আলী ও আলফাজসহ উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।
মো:রশিদুল ইসলাম 
























