অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

আদিতমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব সংবাদদাতা

‎লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
‎সোমবার (২৯ জুন ২০২৬) ব্র্যাক জিগাটারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় ঘর মালিকের মাঝে মোট ২৭টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন। এ সময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মসূচির কর্মসূচি সংগঠক মো. মোকছেদুল ইসলাম।
‎ব্র্যাক সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার ১৭টি ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪৫৯টি গাছের চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আম ৬০টি, কাঁঠাল ৭টি, লিচু ১৭৫টি, পেয়ারা ৬টি, মেহগনি ৬টি, জাতনিম ৪টি, নটকন ১৫৩টি, ডালিম ৩২টি, জাম ১২টি এবং জলপাই ৪টি।
‎এছাড়াও উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির মোট ৩ হাজার ৯৮৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
‎আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তোলা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বিতরণকৃত চারাগুলো শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করবে বলে জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

আদিতমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আপডেট টাইম : ০৫:৪৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬