
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্র্যাকের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মোট ৬ হাজার ৩৬২টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে ব্র্যাকের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রহমানপুর ব্র্যাক প্রাইমারি স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
ব্র্যাক সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৫ হাজার ২৯৫টি, ব্র্যাক প্রি-প্রাইমারি বিদ্যালয়ে ৪৫৯টি, ব্র্যাক মাল্টিমিডিয়া শিক্ষা কেন্দ্রে ১৯১টি এবং ব্র্যাক প্রাইমারি বিদ্যালয়ে ৪১৭টি গাছের চারা বিতরণ করা হয়েছে।উ মো. আব্দুল হামিদ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের ম্যানেজার মো. রিয়াজুল ইসলাম, কর্মসূচি সংগঠক শিউলি বেগম, ভূমিকা রায়, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হামিদ সরকার বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং রোপণের পর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল ও কাঠের জোগান দেয় এবং সুন্দর পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মো:রশিদুল ইসলাম 
























