অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সিসিক কাউন্সিলরদের ১৫ দিনের কর্মসূচি

সিলেট : সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিট থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কাউন্সিলররা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।

রোববার দুপুরে সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে ‘সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে হয়রানির প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন কাউন্সিলররা।

আগামী ২ ডিসেম্বর পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। একইসাথে ‘আমরা সিলেটবাসী’র ডাকা সোমবারের হরতালেও তারা সমর্থন জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সিসিক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, ‘কিবরিয়া হত্যাকান্ডে মেয়র আরিফুল হক চৌধুরী কোন ভাবেই জড়িত থাকেতে পারেন না। বিগত দশ বছর সময়কালে অনেকের নাম উচ্চারিত হলেও সদ্য দাখিলকৃত অভিযোগপত্র ব্যতীত অন্য কোথাও মেয়র আরিফের নাম উচ্চারিত হয়নি।’

তিনি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস সিলেট সিটি করপোরেশনে নানা সমস্যা ও সংকট সৃষ্টি এবং তা স্থায়ী করে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে চায় যারা, এরা একত্রিত হয়ে পরশ্রীকাতর নোংরা খেলা খেলতে গিয়ে মেয়র আরিফকে হয়রানি করতে চাচ্ছে। প্রকারান্তরে এমনতর মিথ্যাচারের কারণে আসল খুনী ও দোষীদের রক্ষা করাই হচ্ছে তাদের অন্যতম উদ্দেশ্য।

এক্ষেত্রে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তথা সিলেট নগরবাসীর স্বার্থে সর্বোপরি আইনের শাসন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রয়োজনে সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা আবশ্যক।

লিখিত বক্তব্যে কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে মেয়র আরিফের নাম প্রত্যাহারের দাবিতে ১৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, গণসংযোগ (সিলেট নগরের সকল শ্রেণি পেশার সংগঠন ও ব্যক্তিত্বের সাথে মতবিনিময় ও গণস্বাক্ষর অভিযান), সিলেট সিটি করপোরেশনের সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতীকি কর্মবিরতি, সিলেটের সর্বস্তরের সচেতন জনগণের মানববন্ধন, অন্ধকারে আলোর মিছিল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান এবং নগরভবন প্রাঙ্গনে গণসমাবেশ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা।

এদিকে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে কাউন্সিলররা জানান, সোমবার ‘আমরা সিলেটবাসী’ নামক সংগঠনের ডাকা হরতালে তাদের সমর্থন রয়েছে।

সংবাদ সম্মেলনে কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট ছালেহ আহমদ চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, দিনার খান হাসু, রেজওয়ান আহমদ, সিকন্দর আলী, আব্দুল জলিল নজরুল, মো. রাজিক মিয়া, এ বি এম জিল্লুর রহমান উজ্জল, আব্দুল মুহিত জাবেদ, সৈয়দ তৌফিকুল হাদী, মোহাম্মদ ছয়ফুল আমিন বাকের, মো. আব্দুর রকিব তুহিন, সোহেল আহমদ রিপন, দেলোয়ার হোসেন সজীব, তাকবির ইসলাম পিন্টু, নজরুল ইসলাম মুনিম, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সালেহা কবীর শেপী, আমেনা বেগম রুমি, কুহিনুর ইয়াসমীন ঝর্না, রেবেকা বেগম রেনু, দিবা রাণী দে বাবলী প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সিসিক কাউন্সিলরদের ১৫ দিনের কর্মসূচি

আপডেট টাইম : ০২:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪