পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শেখ হাসিনা মানুষকে খিস্তি-খেউর শেখাচ্ছেন : ফখরুল

নীলফামারী : ‘পার্লামেন্ট ভালো চলছে, সেখানে নাকি ক্ষিস্তি-খেউর নেই। অথচ এ দেশের মানুষ ক্ষিস্তি-খেউর শিখছে হাসিনার কাছ থেকে।’ এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এভাবে বলতে থাকলে দেশের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক ভবিষ্যৎ বলে কিছু থাকবে না।

রোববার বিকেলে নীলফামারী জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, দেশে শেখ হাসিনা যাদের যুদ্ধাপরাধী বলে চিহ্নিত করছেন, তিনিই তো তাদের সঙ্গে বহুবার মিটিং ও আন্দোলন করেছেন। তারা আজ দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। কিভাবে তারা একের পর এক গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে। এর কারণ কুইক পাওয়ার প্লান্ট দিয়ে জনগণের পকেট থেকে তারা অতিরিক্ত পয়সা নিয়ে যাচ্ছে। ফলে তাদের দাম বাড়াতে হচ্ছে।

দেশের বন্ধু রাষ্ট্রের কর্মকর্তাদের নানাভাবে ব্যাঙ্গ করা হচ্ছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ‘পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে তাদের সম্পর্ক খারাপ হচ্ছে। সম্প্রতি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মন্ত্রী আসলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন, তিনি ‘দু’আনার’ মন্ত্রী। শুধু তাই নয় মার্কিন রাষ্ট্রদূত সম্পর্কে বলা হলো বাড়ির কাজের মেয়ের নাম নাকি মজিনা, এভাবেই তাদেরকে বিদ্রুপ করা হয়।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শেখ হাসিনা মানুষকে খিস্তি-খেউর শেখাচ্ছেন : ফখরুল

আপডেট টাইম : ০৬:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪