অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বৃটেনে মুসলমানদের চাকরির সুযোগ সবচেয়ে কম

লন্ডন: নতুন এক গবেষণা বলছে বৃটেনের সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে মুসলমানরা চাকরির বাজারে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হচ্ছে।

উচ্চ বেতনের ব্যবস্থাপক পদে অথবা পেশাদার হিসাবে চাকরি পেতে বিশেষ অসুবিধা হচ্ছে মুসলমানদের।

মুসলমানদের একটি পশ্চাৎপদ সম্প্রদায় হিসাবে বিবেচনার চেয়ে, চাকরিদাতারা ক্রমশ তাদের হুমকি হিসাবে দেখছেন। মুসলমানদের দেখা হচ্ছে এমন একটি সম্প্রদায় হিসাবে যাদের কোনো আনুগত্য নেই।

বৃটেনের ১৪টি জাতি এবং ধর্মীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগের ওপর গবেষণাটি করেছেন বৃস্টল বিশ্ববিদ্যালয়ের ড নাবিল খাত্তাব এবং প্রফেসর রন জনস্টন। এ কাজে তারা সরকারি বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করেছেন।

গবেষণায় তারা দেখেছেন একই যোগ্যতা থাকা সত্বেও শ্বেতাঙ্গ খৃস্টান ইংরেজের চেয়ে একজন মুসলিম পুরুষের চাকরি পাওয়ার সম্ভাবনা ৭৬ শতাংশ কম। মুসলিম নারীদের ক্ষেত্রে এই সংখ্যা ৬৫ শতাংশ।

গবেষক ড. নাবিল খাত্তাব বলছেন, “ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের কারণে মুসলমানদের এখন এদেশের বর্ণ, সংস্কৃতি এবং জাতিগত কাঠামোর সর্বনিম্নে ঠেলে দেওয়া হয়েছে।”

ড. খাত্তাব হুঁশিয়ার করেছেন, সাম্প্রদায়িক এ বৈষম্য চলতে থাকলে, বৃটেনের বহুজাতিক সমাজের জন্য তা হুমকি হয়ে দাঁড়াতে পারে।

তিনি বলেন, মুসলিমদের মধ্যে বৃটিশ সমাজের মূলধারায় যুক্ত হওয়ার ব্যাপারে চরম অনীহা দেখা দিতে পারে।

বৈষম্যের চিত্র
গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশীয় মুসলিমদের মধ্যে চাকরি পাওয়ার তুলনামূলক সম্ভাবনা সবচেয়ে কম বাংলাদেশী বংশোদ্ভূত মুসলমানদের।

পুরুষদের ক্ষেত্রে, সম যোগ্যতার অমুসলিম একজন প্রার্থীর চেয়ে একজন বাংলাদেশি মুসলিমের চাকরি পাওয়ার সম্ভাবনা ৬৬ শতাংশ কম। এই সংখ্যা পাকিস্তানি মুসলিমদের ক্ষেত্রে ৫৯ শতাংশ।

বাংলাদেশি মুসলিম মহিলাদের চিত্রটি অপেক্ষাকৃত ভালো।

চাকরির বাজারের শীর্ষে ইহুদিরা
বৃটেনে নিয়মিত বেতনের চাকরি পাওয়ার সুযোগ এবং সম্ভাবনা সবচেয়ে বেশি ইহুদিদের।

চাকরি করতে ইচ্ছুক এবং সক্ষম এরকম ৬৪ শতাংশ ইহুদিই কোনো নিয়মিত বেতনের চাকরি করছে।

তারপরের স্থান ভারতীয় হিন্দুদের — ৫৭ শতাংশ।

সেই তুলনায় বাংলাদেশি মুসলিমদের মাত্র ২৩ শতাংশ এবং পাকিস্তানী মুসলিমদের ২৭ শতাংশ চাকরি করছে।– বিবিসি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বৃটেনে মুসলমানদের চাকরির সুযোগ সবচেয়ে কম

আপডেট টাইম : ০৩:৩৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪