পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

নোয়াখালীর সুবর্ণচরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে জরিমানা

নোয়াখালী: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকাল ৪টার দিকে খাসেরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করে আসছে কিছু অসাধু হোটেল, রেস্টুরেন্ট এবং বেকারি ব্যবসায়ী। যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বিকালে খাসেরহাট বাজারে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে নিমাই বেকারিকে ১০ হাজার এবং চারটি চা দোকানকে এক হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

নোয়াখালীর সুবর্ণচরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে জরিমানা

আপডেট টাইম : ০৩:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪