পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাজশাহীতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

index_47889রাজশাহী: রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। ওই পুলিশ কর্মকর্তা ভয়ভীতি দেখিয়ে একটি বাড়ি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নগরীর টিকাপাড়া এলাকার বাসিন্দা সুমী রানী।

আজ শনিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি নয় ছটাক জমির ওপর দোতলা বাড়ি ১২ লাখ টাকায় ক্রয়ের জন্য পাঁচ লাখ টাকার বায়না করেন। পরবর্তিতে জমিটি রেজিস্ট্রি করতে টালবাহানা করতে থাকে জমির মালিকরা। এভাবে ৬ (ছয়) মাস অতিক্রান্ত হওয়ার পর মালিকদের একজন গোপনে নয় ছটাক জমির মধ্যে চয় ছটাক জমি বোয়ালিয়া মডেল থানার এএসআই হিমাংসুর কাছে বিক্রি করে দেয়।

এতে মধু তার অপর দুই ভায়ের কোন সম্মতি নেয়নি এমনকি খারিজ খাজনার তোয়াক্কাও করেননি। এএসআই হিমাংসু জমির এক মালিক মধুর বিরুদ্ধে আনীত একটি অভিযোগ তদন্তে এসে কথিত বাড়ি বিক্রয়ের ব্যাপারটি জেনে ধান্দাবাজি করার জন্য অত্যন্ত গোপনে এবং অন্য ওয়ারিশের সাথে আলোচনা না করে ৬ ছটাক জমি কিনে নেন। যা সম্পূর্ণ অবৈধ।

সুমী রানি অভিযোগ করেন, তিনি বায়নার টাকা ফেরত দিতে বললেই তারা প্রাণনাশের হুমকি দেয় এবং গালাগালি করে। পুরো ব্যাপারটি হিমাংসুর সামনে ঘটেছে। এর আগে বছর ছয়েক আগে টিকাপাড়া খুলিপাড়ার আরডিএ এর অনুমোদনহীন এক চোরাচালানীকে ভয়ভীতি দেখিয়ে তার তিন তলা বাড়িটিও হিমাংসু কিনে নেন এবং বাড়িটিতে তিনি বসবাস করতে থাকেন।

সংবাদ সম্মেলন থেকে সুমী রানী পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার দাবি করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাজশাহীতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট টাইম : ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০১৪