পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে সাড়ে ৪টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পুর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ব্যক্তিদের উদ্ধার করলেও ট্রাকটি নওগাঁর অভিমুখে পালানোর সময় ট্রাকটি আটক করা হয়। নিহতদের তিনজনের পকেটে থাকা ভোটার আইডির পরিচয়ে তার নাম শফিকুল ইসলাম রিংকন (২১) পিতা শহিদুল ইসলাম, গ্রাম দক্ষিন সাথালিয়া উপজেলা সাঘাটা জেলা গাইবান্দা, মুশফিকুর রহমান (৩০), পিতা শাহাজাহান আলী, গ্রামের নাম গোকুল উত্তরপাড়া, বগুড়া সদর এবং অপরজন আশরাফুজ্জামান (৩৫) বলে প্রাথমিক ভাবে জানা যায়। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে ঢাকা মেট্রো-ল-৫০- ৪১৭৬ নম্বর ব্লু রংয়ের একটি মোটরসাইকেল যোগে তিনজন আরোহি বগুড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো-ট-২২-৯০১৯ নম্বর একটি ট্রাক মোটারসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহি তিন নিহত। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা নিহতদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আফাজ উদ্দিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হলেও চাল ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত

আপডেট টাইম : ১১:৪০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫