পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতকর্মী গুলিবিদ্ধ

রাজশাহী : রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল ইসলাম (৪৫) নামের এক জামায়াতকর্মী গুলিবিদ্ধ হয়েছে।

শনিবার ভোরে মহানগরের কাপাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নুরুল ইসলাম মতিহার থানার রনহাট কবিরাজপাড়া এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে।

বন্দুকযুদ্ধে পুলিশের এক কনস্টেবলও আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মহানগরের মতিহার থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুর রউফ জানান, মহানগরে নাশকতা সৃষ্টিকারী ৭ মামলার আসামি জামায়াতকর্মী নুরুল ইসলামকে শুক্রবার নামাজের পর নিজ এলাকা থেকে আটক করা হয়। আটকের পর তাকে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যমতে অস্ত্র উদ্ধারের উদ্দেশে ভোর রাত সাড়ে ৪টার দিকে মতিহার থানা পুলিশ তাকে কাপাশিয়া এলাকায় নিয়ে যায়।

মতিহার থানার ওসি আবদুর রউফ আরও জানান, সেখানে যাওয়ার পর জামায়াতকর্মী নুরুল ইসলামের সঙ্গীরা তাকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশে পুলিশের গাড়িতে হামলা চালায়। এসময় পুলিশের সাথে জামায়াত শিবিরের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সুযোগে নুরুল ইসলাম পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে নুরুল ইসলাম বাম পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধি হন।

ঘটনার পর নুরুল ইসলামকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতকর্মী গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০৬:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০১৫