পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া : বগুড়া শহরে বিপুল (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে শহরের বৃন্দাবনপাড়া পশ্চিমপাড়ার মাহিদুল ইসলাম বিটুলের ছেলে।

শনিবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। এঘটনায় বিপুলের সঙ্গী আকাশকে (২২) কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। সে একই এলাকার আশরাফুল আলম রিমানের ছেলে।

জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে শহরের বৃন্দাবনপাড়ার বিপুল এবং আকাশ বগুড়া শহরের উপশহর ফেলার মাঠে বসে আড্ডা দিচ্ছিল। এসময় দুর্বৃত্তরা দুজনের মাথায় রামদা দিয়ে কুপিয়ে মারত্মক আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে বিপুলের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে সে মারা যায়।

পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছে।

বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান বিপুল মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিপুলের পিতা মাহিদুল ইসলাম বিটুল জানান, জমিজমা নিয়ে এলাকায় তাদের বিরোধ চলছিল। জমিজমার বিরোধের জের ধরেই তার ছেলেকে হত্যা করা হতে পারে বলে তিনি ধারণা করছেন।

এলাকাবাসী জানিয়েছে, নিহত বিপুল শহরের টিএমএসএস মার্কেটের গ্যারেজে কাজ করতো এবং আহত আকাশ ট্রাকের হেলপার।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৮:০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫