অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কুমিল্লায় দুই ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা : আটক ৩

কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইসলামী ব্যাংক গৌরীপুর শাখার দুই ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে ৩ জনকে আটক করে গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

ব্যাংক সূত্রে জানায়, উপজেলার গৌরীপুর ইসলামী ব্যাংকে রোববার রাত সাড়ে ৮টায় ব্যবসায়ী আজহারুল ইসলাম ও বাদল রিয়াজ এটিএম বুথ থেকে টাকা উঠায়। এসময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীদের আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় কয়েকজন। এসময় ব্যবসায়ী বাদল তাদের পরিচয় জানতে চেয়ে চ্যালেঞ্জ করলে তারা পরিচয় পত্র দেখাতে ব্যর্থ হন। পরে ব্যবসায়ী বাদলের চিৎকারে আশে পাশের লোকজন এসে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আটককৃতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোহাম্মদপুর গ্রামের সেকান্দ আলীর ছেলে খোরশেদ আলম (৪৫), একই উপজেলার উত্তর গোলাপনগর গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত ওহাব সরকারের পুত্র বিল্পব সরকার (৪৫)।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় ৩ জনকে আটক করে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কুমিল্লায় দুই ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা : আটক ৩

আপডেট টাইম : ১২:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০১৫