অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস Logo আমি বেঁচে থাকতে রূপগঞ্জের মানুষকে উচ্ছেদ করার কোনো অপচেষ্টা সফল হতে দেব না।’: দিপু ভূইয়া

ফেনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

ডেস্ক : ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার হাফেজিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের নুর আলম (৪৫) ও তার ছেলে নুর হাসনাত নীরব (২০)। এই ঘটনায় নিহতের ভাগনে আফজাল মিঠু গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নুর আলম ফেনী ডায়াবেটিস হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। সকালে ছেলে ও ভাগনেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সদর উপজেলার ভাঙার তাকিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে দাউদকান্দি এক্সপ্রেস পরিবহনের দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলমের মৃত্যু হয়। স্থানীয়রা আহত নীরব ও মিঠুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বারইয়ারহাট এলাকায় পৌঁছালে নীরবও মৃত্যুর কোলে ঢলে পড়ে। আহত মিঠুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ভগ্নিপতি সাইদুল হক জানান, সোমবার রাত পর্যন্তও নুর আলম হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। একমাত্র সন্তানসহ তাঁর এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেনী জেলা অ্যাম্বুলেন্স মালিক-চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াবেন তারা।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, মরদেহ দুটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একমাত্র ছেলেসহ অ্যাম্বুলেন্স চালক আলমের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

ফেনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

আপডেট টাইম : ০২:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬