অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চট্টগ্রামে হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

চট্টগ্রাম : ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে সোমবার হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রামের লালখান বাজার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরী শাখা।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এতে আরো বক্তব্য রাখেন, নগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক প্রমুখ।

এদিকে ২০ দলীয় জোটের ঘোষিত হরতালের সমর্থনে বেলা ১১টায় ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া বিএনপির নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেছে।

বাকলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাকলিয়া থানা বিএনপি নেতা ও ১৯নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি ফরিদুল আলম মিছিলের নেতৃত্ব দেন। এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের মিথ্যা মামলা প্রত্যাহার ও হরতাল-অবরোধের সমর্থনে চকবাজার ও বাকলিয়া থানা শাখার যৌথ উদ্যোগে মহানগর যুবদল নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে মিছিল হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চট্টগ্রামে হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

আপডেট টাইম : ০২:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০১৫