অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

ইউক্রেনে শরণার্থী বহনকারী গাড়িতে হামলা, বহু হতাহত

বাংলার খবর২৪.কম 500x350_f27c58b05497479a92c0030c6afa0c70_ukrene20140818165845ডেস্ক : ইউক্রেনে শরণার্থী বহনকারী গাড়িবহরে হামলা হয়েছে। এতে বহু শরণার্থী হতাহত হয়েছেন। তবে কতজন হতাহত হয়েছেন এবং কারা এ হামলা চালিয়েছে, তা নিরপেক্ষ কোনো মাধ্যম থেকে নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত লুহানস্ক এলাকা থেকে শরণার্থীদের সরিয়ে নেওয়ার সময় গাড়িবহরে রকেট ও মর্টার আঘাত হানে। ইউক্রেনের সামরিক বাহিনী এ দাবি করেছে।
এদিকে নিরপেক্ষ কোনো মাধ্যম থেকে হামলার ব্যাপারে নিশ্চিত হওয়া না গেলেও ইউক্রেনীয় সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়াপন্থি যোদ্ধারা এ হামলা চালিয়েছে।
বিদ্রোহীদের নিউজ আউটলেটের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, লুহানস্ক এলাকায় বিদ্রোহী যোদ্ধা ও ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়েছে। তবে লুহানস্ক এখনো বিদ্রোহীদের দখলে রয়েছে।
ইউক্রেনের সামরিক মুখপাত্র অ্যানড্রিই লিসেনকো দাবি করেছেন, রাশিয়ার অস্ত্রে সজ্জিত বিদ্রোহী যোদ্ধারা শরণার্থী বহনকারী গাড়িবহরে রকেট ও মর্টার হামলা চালিয়েছে। এতে নারী-শিশুসহ অসংখ্য বেসামরিক মানুষ নিহত হয়েছে।

বিদ্রোহী ঘোষিত ‘দোনেতস্ক পিপল’স রিপাবলিক’-এর একজন মুখপাত্র অ্যানড্রেই পারগিন ইউক্রেনের দাবি নাকচ করে দিয়ে বলেছেন, বিদ্রোহীরা হামলা চালায়নি। তিনি আরো অভিযোগ করেন, ইউক্রেনীয় সেনাবাহিনী মাসজুড়ে লুহানস্কের রাস্তায় রাস্তায় মর্টার হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে লুহানস্কের বেসমারিক মানুষ খাদ্য, পানীয় জল ও বিদ্যুতের চরম সংকটে পড়েছেন।
অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে পূর্ব ইউক্রেনে মানবিক সহায়তা হিসেবে খাদ্য, পানীয় জল ও প্রয়োজনীয় জিনিসপত্র পাঠালেও তা সঠিকভাবে তাদের কাছে পৌঁছানো হচ্ছে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের

ইউক্রেনে শরণার্থী বহনকারী গাড়িতে হামলা, বহু হতাহত

আপডেট টাইম : ০৫:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০১৪