অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লক্ষ্মীপুরে যাত্রীবাহী লেগুনা-ট্রাক্টর সংঘর্ষ: নিহত ১

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের মিয়ার বেড়ী এলাকায় যাত্রীবাহী লেগুনা-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে মো. রাজু (২০) নামে লেগুনার এক যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৬ যাত্রী। নিহত রাজু সদর উপজেলার চরমনসা গ্রামের আবুল কালামের ছেলে।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সখিনা বেগম নামের এক যাত্রীর অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে জেলা শহরের উদ্দ্যেশে ছেড়ে আসা যাত্রীবাহী লেগুনাটি। এসময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনা যাত্রী সাদ্দাম হোসেন, রাকিব হোসেন, মনোয়ারা বেগম, ফাতেমা বেগম, ছকিনা বেগম ও তামান্না আক্তার আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে যাত্রী রাজু মারা যায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লক্ষ্মীপুরে যাত্রীবাহী লেগুনা-ট্রাক্টর সংঘর্ষ: নিহত ১

আপডেট টাইম : ০৫:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০১৫