পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দিনাজপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ : আহত ৫

দিনাজপুর : দিনাজপুরের রানীবন্দরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এসময় পেট্রলবোমা থেকে রক্ষা পেতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মানিক শাহ’র রাইস মিলের প্রাচীরে ধাক্কা লাগে। এতে বাসের চালকসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার রাত ৯ টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীবন্দরের পুরাতন চেয়ারম্যান পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও জেলা থেকে সানিয়া ডিলাক্স নামে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস লক্ষ্য করে আনুমানিক রাত ৯টায় দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারে। এ সময় পেট্রলবোমা থেকে রক্ষা পেতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে মানিক শাহ’র রাইস মিলে প্রাচীরে ধাক্কা লাগে। প্রাচীর ভেঙ্গে বাসটি রাইস মিলে ঢুকে যায়। এতে বাসের যাত্রী হামিদুল ইসলাম (৩০), রিনা (২০), সুদেব দাস (৪০), মাহবুব (৩৫) ও বাসের চালক সহ ৫ জন আহত হয়েছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সত্যতা স্বীকার করলেও পেট্রলবোমা হামলার বিষয়টি স্বীকার করেননি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দিনাজপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ : আহত ৫

আপডেট টাইম : ০১:৪৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫