অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লক্ষীপুরে ‘বন্দুকযুদ্ধ’ গুলিবিদ্ধ ২

লক্ষীপুর : লক্ষীপুরে পুলিশের সাথে মাসুম বিল্লাহ ওরফে লাদেন বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ কিরন ও রুবেল নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লক্ষীপুর জেলার সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার পূর্বাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন থেকে অভিযান চালায় পুলিশ। শুক্রবার রাতে লাদেন বাহিনীর অন্যতম সদস্য ও একাধিক হত্যা মামলার আসামি কিরনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে রুবেল নামে ওই বাহিনীর আরেক সদস্যকে পুলিশ আটক করে লাদেন মাসুমের এলাকা বশিকপুরের বালাইশপুরে অভিযান চালায়।

তিনি আরো বলেন, রাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই এলাকায় অভিযানে গেলে লাদেনের সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে আত্মরক্ষার্থে পুলিশ ১২ রাউন্ড গুলিবর্ষণ করলে বাহিনীর সদস্য কিরন ও রুবেল গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন। তবে আহত পুলিশ সদস্যদের পরিচয় জানা যায়নি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লক্ষীপুরে ‘বন্দুকযুদ্ধ’ গুলিবিদ্ধ ২

আপডেট টাইম : ০৯:৫৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০১৫