অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

বাংলার খবর২৪.কমBanner: পাবনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হাসান ইমাম এক জনাকীর্ন আদালতে এ রায় দেন। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ব্যাক্তি পাবনা সদর দাপুনিয়া ইউনিয়নের মাধপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৩৫)।
পাবনা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আক্তারুজ্জামান মুক্তা মামলার বরাত দিয়ে বলেন, গত বছরের ১১ জানুয়ারী রাতে কাদের তার স্ত্রী আলপনা খাতুন আসমাকে হত্যার পর বাড়ির পাশের একটি পুকুরে ডুবিয়ে রাখে। পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে পাবনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ৬ মাস পূর্বে কাদেরের সাথে সদর উপজেলার কাশীপুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে আলপনার বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে কাদের তার স্ত্রীকে হত্যা করে।
পরে মামলাটি আদালতে বিচারাধীন হলে ২০ জন সাক্ষীর দেয়া তথ্যানুযায়ী অনুযায়ী যাচাই বাছাই শেষ আজ বিকেলে আদালতের বিচারক এ রায় ঘোষনা করেন। আসামী পক্ষে আইনজীবী ছিলেন এড: আজিজুল হক এবং বাদী পক্ষের আইনজীবী ছিলেন এড: আক্তারুজ্জামান মুক্তা।

চোলাই মদ সহ আটক
র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল মঙ্গলবার পাবনা সদর উপজেলার আশুতোষপুর গ্রামে অভিযান চালিয়ে চোলাইমদ সহ এক নারীকে আটক করেছে। আটককৃত আফরোজা বেগম ওরফে বুড়ি (৩৫) আশুতোষপুর গ্রামের খলিল শেখের স্ত্রী।
র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি আবুল কালাম সাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মঙ্গলবার বেলা ৩ টার দিকে পাবনা সদর উপজেলার আশুতোষপুর শেখপাড়া গ্রামের আফরোজা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন ঘরের খাটের নীচ থেকে বস্তার মধ্যে রাখা ৫৪ কেজি চোলাইমদ উদ্ধার করে। এ সময় এই চোলাইমদ বিক্রির অভিযোগে আফরোজা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় পাবনা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

আপডেট টাইম : ০২:৪৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০১৪