পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ায় শিক্ষকের জেল

রাজশাহী : রাজশাহী নগরীতে মাহবুবুর রহমান নামের এক বিদ্যালয় শিক্ষককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শিক্ষকের বাসায় এবারের এসএসসি পরীক্ষার ব্যবহারিকের প্রশ্নপত্র পাওয়ায় মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন এ দণ্ডাদেশ দেন।

মাহবুবুর রহমান নগরীর কোর্ট মডেল উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক। এর আগে দুপুরে নিজ বাসা থেকে ওই শিক্ষককে আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। এসময় সেখান থেকে শরীরচর্চা বিষয়ের ব্যবহারিক পরীক্ষার বেশ কিছু প্রশ্নপত্র উদ্ধার করা হয়।

মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিক্ষকের বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে সিলগালা ছাড়াই বেশকিছু প্রশ্নপত্র উদ্ধার করা হয়।

বিধি অনুযায়ী ওই প্রশ্নপত্রগুলো বিদ্যালয়ে সিলগালা অবস্থায় থাকার কথা ছিলো। কিন্তু ওই শিক্ষক বিধি ভঙ্গ করে প্রশ্নপত্রগুলো নিজ বাসায় অরক্ষিত অবস্থায় রেখেছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ায় শিক্ষকের জেল

আপডেট টাইম : ০৭:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫