পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ওসিসহ ৩ জনের বিরুদ্ধে মাছ ব্যবসায়ীর মামলা

দিনাজপুর : হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এসআই সহ তিন জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় বাজারের মাছ ব্যবসায়ী জোবাইদুল ইসলাম এই মামলাটি দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর ১ম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন।

মামলায় হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমান, এসআই মতিউর রহমান ও পলাশ সরকার নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল বারী মামলাটি গ্রহণ করে আগামী ৪ মে’র মধ্যে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে (অপরাধ) প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

জানা যায়, গত ৫ জানুয়ারি বিকেল ৩ টায় মোটরসাইকেলযোগে ব্যবসায়ী জোবাইদুল ইসলাম হাকিমপুর থানার হিলির চারমাথা এলাকায় যান। সেখানে এসআই মতিয়ার রহমান তার মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চান। এ সময় তার কাছে তাৎক্ষণিক কাগজপত্র না থাকায় বাড়ি থেকে এনে দিতে চান।

পরে বাড়িতে গিয়ে সন্ধ্যা ৭ টার দিকে আশরাফুল ইসলাম নামে একজনকে সঙ্গে নিয়ে কাগজপত্রসহ থানায় নিয়ে যান। এসময় এসআই মতিয়ার ও পলাশ তাকে থানার ওসি মোখলেছুর রহমানের কক্ষে নিয়ে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না দেখে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ সময় ব্যবসায়ী জোবাইদুল চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারধর কর করা হয়। পরে জোবাইদুল ইসলামকে থানায় আটকে রাখা হয়। এক লাখ টাকা চাঁদা না দিলে তাকে ডাকাতি ও পেট্রলবোমা মামলায় জড়ানোর হুমকি দেয় পুলিশ।

পরে এসআই মতিয়ার রহমান ২০ হাজার টাকা নেয়ার পর তাকে ডাকাতি মামলায় আদালতে পাঠানো হয়।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করছেন আইনজীবী গোলাম ফারুক মিনহাজুল ও শাহ্-দোরখ শানসহ কয়েকজন আইনজীবী।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ওসিসহ ৩ জনের বিরুদ্ধে মাছ ব্যবসায়ীর মামলা

আপডেট টাইম : ০৪:৫১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫