অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সিলেটে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ : মা ও দুই সন্তান আহত

সিলেট : সিলেট নগরের একটি বাসায় সেপটিক ট্যাংকের গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গৃহকর্ত্রী ও তার দুই ছেলে মেয়ে আহত হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বাসার গৃহকত্রী মৃত জাকির হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), মেয়ে জাহিদা আক্তার (২০), ছেলে জহির হোসেন (১৪)।

স্থানীয়রা জানান, বাসার ভেতর মানুষের চিৎকার ও আগুন দেখে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়

সিলেট দমকল বাহিনীর স্টেশন অফিসার জাবেদ হোসেন তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি বলেন, ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে বাথরুমে যান জাহিদা। ওই সময় কমোডের ঢাকনা তুলতেই কমোডের গ্যাসে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

তবে রাত সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মনোয়ারা বেগম ও তার মেয়ে জাহিদা আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল বলে জানান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওসমর ফারুক।

তিনি জানান, মনোয়ারা বেগম ও তার মেয়ে জাহিদার শরীরের প্রায় ৬০ ভাগ পুড়ে গেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সিলেটে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ : মা ও দুই সন্তান আহত

আপডেট টাইম : ০২:৩৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০১৫