অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাজশাহীতে আপাতত উড়ছে না ফ্লাইং অ্যাকাডেমির বিমান

রাজশাহী : রাজশাহীতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এক নারী প্রশিক্ষণার্থী নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমি তদন্তের সুবিধার জন্য আপাতত কয়েকদিন রাজশাহীতে অ্যাকাডেমি প্রশিক্ষণ কর্মসূচিও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমি অ্যান্ড জেনারেল অ্যাভিয়েশন লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার থেকে তদন্তের সুবিধার জন্য বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমি আপাতত রাজশাহীতে অ্যাকাডেমি প্রশিক্ষণ কর্মসূচিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সাহাবুদ্দিন আহমেদ বলেন, আমরা রাজশাহীর ফ্লাইং স্টপ করেছি। স্টুডেন্টদের ঢাকায় আসতে বলা হয়েছে। দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশিক্ষণার্থীরা শোকাহত। ঢাকায় আসার পর তাদের বুস্ট আপ ব্রিফ দেওয়া হবে। পরে তারা ফিরে গিয়ে আবার প্রশিক্ষণ নেবে।” এ জন্য তিন থেকে চারদিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

সাহাবুদ্দিন আরো বলেন, এ ঘটনায় গঠিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্ত কমিটি রাজশাহীতে অ্যাকাডেমির উড়োজাহাজগুলো পরীক্ষা করে দেখবে। এ জন্যও দুয়েকদিন অ্যাকাডেমির স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখতে হবে।

ফ্লাইং অ্যাকাডেমির প্রশিক্ষণে তত্ত্ববীয় বিষয়গুলোর ক্লাস ঢাকায় হলেও বৈমানিকদের উড্ডয়ন ক্লাস নেওয়া হয় রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরে।

উল্লেখ, বুধবার দুপুরে সেখানে প্রশিক্ষণের সময় একটি সেসনা ডি-১৫২ উড়োজাহাজে আগুন ধরে যায় এবং সেটি রানওয়েতে আছড়ে পড়ে। ওই বিমানের প্রশিক্ষণার্থী বৈমানিক তামান্না রহমান হৃদি (২২) ককপিটেই জীবন্ত দগ্ধ হন। গুরুতর আহত হন তার প্রশিক্ষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাঈদ কামাল।

এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ওইদিনই পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এই কমিটির প্রধান ক্যাপ্টেন এইচ এম আক্তার খান জানান, তারা রাজশাহী গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছেন। একইসঙ্গে ওই বিমানে কোনো ত্রুটি ছিল কি-না, প্রস্তুতিতে বা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, সব দিক বিবেচনা করে নির্ধারিত সময়েই প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি।

তামান্না বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির পারসোনাল পাইলট লাইসেন্স কোর্সে (পিপিএল) ভর্তি হয়েছিলেন দুই বছর আগে। প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষকের তত্ত্বাবধানে ১৬ ঘণ্টা ওড়ার পর মঙ্গলবার এককভাবে বিমান চালানোর অনুমতি পেয়েছিলেন তামান্না।

পিপিএল কোর্সে এককভাবে ৫০ ঘণ্টা ওড়ার সনদ পেলে একজন প্রশিক্ষণার্থী কমার্শিয়াল পাইলট লাইসেন্স (সিপিএল) কোর্সে অংশ নিতে পারেন।

ক্যাপ্টেন আক্তার বলেন, “যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমরা মনে করছি তাদের প্লেনগুলো চেক করা দরকার। চেকআপ কমপ্লিট হয়ে গেলেই তারা আবার ফ্লাই করতে পারবে।”

তদন্তের অংশ হিসাবে প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী সবার সঙ্গেই কথা বলা হবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাজশাহীতে আপাতত উড়ছে না ফ্লাইং অ্যাকাডেমির বিমান

আপডেট টাইম : ০২:৪৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০১৫