অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিয়ের রাতেই বরের আত্মহত্যা

নাটোর : দীর্ঘদিন মন দেওয়া-নেওয়ার পর প্রেমিকা শারমিনকে বউ করে ঘরে তুলেছিলেন নাটোরের বাগাতিপাড়ার স্নাতক পাস কোর্সের ছাত্র সুজন (২৮)। তখন হয়তো সংসার জীবনের রঙিন স্বপ্নগুলো রাঙিয়ে দিচ্ছিলো সুজনের কল্পনার আকাশকে। কিন্তু স্বপ্ন বাস্তবায়ন তো দূরের কথা স্বপ্ন দেখাটার শেষ হলো না সুজনের। বিয়ের রাতেই মায়ার সব বাঁধন ছেড়ে চলে গেলেন চিরদিনের জন্য না ফেরার দেশে। বেকার অবস্থায় বিয়ে করায় সমাজের নানান জনের নানান তিরষ্কার, ধিক্কার, মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিয়ের রাতেই আত্মহত্যার পথ বেছে নিলেন সুজন।

বাগাতিপাড়া ডিগ্রি কলেজের ছাত্র সুজন উপজেলার মাছিমপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

জানা যায়, বাগাতিপাড়ার মাছিমপুর গ্রামের সুজনের সাথে একই গ্রামের শরিফ উদ্দিনের মেয়ে স্কুল ছাত্রী শারমিনের মন দেওয়া-নেওয়া হয় অনেক আগে। দুজনের সম্পর্ক নিয়ে জল কম ঘোলা হয়নি উভয় পরিবারে। তারপরও দুজনের ভালোবাসার কথা চিন্তা করে সম্পর্ক মেনে নেয় উভয় পরিবার। উভয় পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয় সুজন ও শারমিনের।

কিন্তু বিয়ে শেষ হতে না হতেই নানা বিপত্তি। দুজনের অফুরন্ত ভালোবাসা মাঝে বাধা হয়ে দাড়ায় ‘সমাজ’! বেকার অবস্থায় বিয়ে করাতে সমাজের নানান জন নানান কথা বলতে থাকে সুজনকে। এক পর্যায়ে সেটি অসহ্যের পর্যায়ে পৌঁছে। অবশেষে তিরষ্কার, ধিক্কার, মানসিক নির্যানত সহ্য করতে না পেরে বিয়ের রাতেই (বৃহস্পতিবার) সবার অলক্ষ্যে কীটনাশক পান করেন তিনি। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।

তবে এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিয়ের রাতেই বরের আত্মহত্যা

আপডেট টাইম : ০১:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫