পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সর্বকালের শীর্ষ ৬ ব্যবসা পথিকৃতের তালিকায় ড. ইউনূস

ঢাকা : অর্থনীতিতে সর্বকালের শীর্ষ ছয় ব্যবসা পথিকৃতের তালিকায় স্থান পেয়েছে নোবেল জয়ী বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ইউকেভিত্তিক আন্তর্জাতিক সংবাদপত্র দ্য ফাইন্যান্সিয়াল টাইমস ‘বিজনেস পাইওনিয়ার্স ইন ফাইন্যান্স’ ক্যাটাগরিতে ড. ইউনূসকে বেছে নিয়েছেন।

অর্থনীতির ব্যবসা পথিকৃতের অভিজাত এ তালিকায় আরও রয়েছেন ওয়ারেন বাফেট, আমাদের জিয়ান্নিনি, হেনরি ক্রাভিস, জন পিয়েরপন্ট মর্গান এবং মেয়ার আমশেল রথচাইল্ডের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। এ ছাড়া কয়েকটি ভিন্ন ক্যাটাগরিতে সর্বকালের ৫০ জন ব্যবসা পথিকৃতের তালিকা প্রস্তুত করেছে ফাইন্যান্সিয়াল টাইমস। এর মধ্যে কয়েকটি হলো- বিজনেস পাইওনিয়ার্স ইন ইন্ডাস্ট্রি, বিজনেস পাইওনিয়ার্স ইন টেকনোলজি ও বিজনেস পাইওনিয়ার্স ইন এনার্জি।

অর্থনীতির ব্যবসা পথিকৃতের বিবরণে ড. ইউনূস সম্পর্কে বলা হয়েছে, ক্ষুদ্রঋণ হয়তো তিনি উদ্ভাবন করেননি, কিন্তু আধুনিক বিশ্বে এর সঙ্গে সব থেকে ঘনিষ্ঠভাবে স¤পৃক্ত ব্যক্তি তিনি। ১৯৭৬ সালে তিনি দরিদ্রদের মধ্যে বিশেষ করে নারীদের কাছে কোনপ্রকার জামানত বা নিরাপত্তা ছাড়া ক্ষুদ্র ঋণ দেয়া শুরু করেন। সেটাই পরে গ্রামীণ ব্যাংকের ভিত্তি হয়ে দাঁড়ায়। ২০১৩ সাল নাগাদ ব্যাংকটি সর্বমোট ১৬০ কোটি ডলার পরিমাণ ৭০ লাখ ঋণ দিতে সক্ষম হয়। এর পর থেকে ব্যাংকটির মডেলটি বিশ্বের বিভিন্ন দেশে গৃহীত হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রেও। তার এ প্রচেষ্টায় ইউনূস ও তার ব্যাংকটি যৌথভাবে ২০০৬ সালে নোবেল পুরস্কার অর্জন করেন। ব্যবসা পথিকৃত তালিকা প্রস্তুতের পেছনে বিশেষজ্ঞ জুরিরা ড. ইউনূসের অবদান সম্পর্কে যে উপসংহার টেনেছেন তা হলো, ইউনূসের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো বিশ্ব থেকে দারিদ্র্য মিটিয়ে ফেলা। সেই লক্ষ্য শুধু ক্ষদ্রঋণের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে না। কিন্তু তা অর্জনে অব্যাহত প্রচেষ্টার মধ্য দিয়ে মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক দেখিয়েছে, ক্ষুদ্রঋণকে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সর্বকালের শীর্ষ ৬ ব্যবসা পথিকৃতের তালিকায় ড. ইউনূস

আপডেট টাইম : ০২:৫৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫