পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

লালমনিরহাটে যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ, শিক্ষার্থীসহ ১৪ হাজার মানুষের দুর্ভোগ লাঘব

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাট সদর উপজেলার সতী নদীর ওপর জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে একটি সাঁকো নির্মাণ করা হয়েছে। এর ফলে উপজেলার অন্তত ১০টি গ্রামের শিক্ষার্থীসহ প্রায় ১৪ হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াতজনিত দুর্ভোগ লাঘব হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের টাংরুর বাজার গ্রামে সাঁকোটির উদ্বোধন করেন লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিচুর রহমান আনিচ ও সদস্য সচিব হাসান আলী।
স্থানীয় যুবদল নেতারা জানান, ২৬০ ফুট দৈর্ঘ্য ও ৭ ফুট প্রস্থের এই সাঁকোটি নির্মাণে সময় লেগেছে প্রায় দুই মাস ২০ দিন। এতে ব্যয় হয়েছে আনুমানিক ৮ লাখ টাকা। সাঁকোটি সিমেন্টের পিলার, বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, এই সাঁকোর ফলে টাংরুর বাজার চওড়া পাড়া, পানাতি পাড়া, খুনিয়াগাছ ও রাজপুর এলাকার মানুষের চলাচল সহজ হয়েছে। আগে এসব এলাকার মানুষকে বিভিন্ন গন্তব্যে যেতে পাঁচ থেকে ছয় কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যেতে হতো।
এলাকাবাসী আব্দুল হাকিম বলেন, “সাঁকো না থাকায় আমাদের অনেক ভোগান্তি ছিল। এখন সাময়িক হলেও সাঁকোটি হওয়ায় মানুষের দুর্ভোগ অনেকটাই কমে গেছে।”
লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব হাসান আলী বলেন, জেলা, সদর ও ইউনিয়ন যুবদলের সার্বিক তত্ত্বাবধানে যুবদলের নেতা-কর্মীরা সরাসরি সাঁকো নির্মাণকাজে অংশ নেন।
জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান জানান, সাঁকোটি দিয়ে পথচারীদের পাশাপাশি বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচল করা যাবে। তিনি বলেন, তারেক রহমানের সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে যুবদল কাজ করে যাচ্ছে। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নির্দেশনায় পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষের স্বপ্নের সাঁকোটি নিজ উদ্যোগে বাস্তবায়ন করা হয়েছে।
সাঁকোটির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ফকরুল ইসলাম লাভলুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

লালমনিরহাটে যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ, শিক্ষার্থীসহ ১৪ হাজার মানুষের দুর্ভোগ লাঘব

আপডেট টাইম : ০৫:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬