অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

আওয়ামী লীগের মহাসড়ক অবরোধ

বাংলার খবর২৪.কম গাইবান্ধা : গাইবান্ধা-জয়পুরহাট আসনের সংরক্ষিত মহিলা জাতীয় সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির গোবিন্দগঞ্জে আগমনের সংবাদ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আগে থেকে অবহিত না করার প্রতিবাদে সোমবার ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে দলীয় নেতাকর্মীরা। এ সময় সড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী সাদেক, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রধান আতাউর রহমান বাবলু, যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাধারন সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, কৃষকলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আকন্দ বুলবুল, সাধারন সধারন সম্পাদক আহসানুল শেখ সুমন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আরিফ যুগ্ম আহ্বায়ক রাজিব প্রমুখ। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলে দিলে প্রায় আধা ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে অবহিত না করে গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি মতবিনিময় কর্মসূচী দিলে ওই বিক্ষোভ প্রদর্শন ও অবরোধ কর্মসূচী পালন করা হয়।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলে দেয় এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে পুলিশের রয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

আওয়ামী লীগের মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : ০৫:০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪