অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ১২:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫৩ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পথভ্রষ্ট এক কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের পাইকারপাড়া সীমান্তবর্তী এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কেচুয়ারচর (নাগেরপাড়া) গ্রামে।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে পাইকারপাড়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় কিশোরীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সীমান্ত টহল দলকে জানানো হয়। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করেন।

পরে কিশোরীর সঙ্গে কথা বলে তার পরিচয় ও ঠিকানা জানতে পারেন বিজিবি সদস্যরা। বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে জানানো হলে পুলিশ সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে কিশোরীর পরিচয় ও ঠিকানা নিশ্চিত করে। এরপর কিশোরীর পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়।

মঙ্গলবার সকালে কিশোরীর বাবা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য পাটগ্রাম সীমান্তে উপস্থিত হন। তারা কিশোরীকে শনাক্ত করেন। একই সঙ্গে কিশোরীও তার বাবাকে শনাক্ত করে। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিজিবির টহল দল কিশোরীকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করে।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

আপডেট টাইম : ১২:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬