
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটে গ্রাহক পর্যায়ে আর্থিক লেনদেন সহজ, জাল ও ছেঁড়াফাটা নোট ব্যবহার বন্ধে বাংলা কিউ আর কোড এর ব্যাপক প্রচলন ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে লালমনিরহাট পৌরসভা কনভেনশন হলে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের পরিচালক একেএম কামরুজ্জামান।
উত্তরা ব্যাংক ও ব্যাংকার্স ক্লাব লালমনিরহাটের আয়োজনে অনুষ্ঠিত উত্তরা ব্যাংক বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রংপুর অফিসে কর্মরত মোঃ সোহেল রানা,রুপালী ব্যাংক লালমনিরহাট শাখার উপ মহাব্যবস্থাপক মোঃ: অহিদুজ্জামান, রাকাবের লালমনিরহাট শাখার জোনাল ব্যবস্থাপক আ:শ:ম: মশফিকুর রহমান।
এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী,ব্যবসায়ী, সুশীল সমাজের নাগরিকগণ অংশ নেন।
মো:রশিদুল ইসলাম 





















