পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বুড়িমারী সীমান্তে বিএসএফের বোমায় বাংলাদেশী আহত

বাংলার খবর২৪.কম: BSFপাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বিএসএফের ছোড়া হাতবোমা বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন।

সোমবার এ হামলায় আহত মাহবুবুল হক (৩০) বুড়িমারী শ্রীরামপুর ইউনিয়নের খেংটি গ্রামের সহিদার রহমানের ছেলে।

আহতের পরিবারের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শফিউল আলম খাঁন জানান, ভোরে ভারতের ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু পারাপারকারীদের ধাওয়া করে ও হাতবোমা ছোড়ে।

এতে মাহবুবুল হকের চোখে ও বুকে বোমার আঘাত লাগে।

আহত মাহবুবুল হককে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজিবি অধিনায়ক আরো জানান, পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, তবে বিএসএফ হাতবোমা ছোড়ার ঘটনা অস্বীকার করেছে।

বৈঠকে ভারতের পানিশালা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এম রায়, বাংলাদেশের পক্ষে বুড়িমারী ক্যাম্পের সুবেদার শামসুল হক উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বুড়িমারী সীমান্তে বিএসএফের বোমায় বাংলাদেশী আহত

আপডেট টাইম : ০৮:২২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪