
দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ছিনতাইকালে তুষার (২২) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ-লাটেরহাট সড়কের রব্বাণীর মিল এলাকায় বুধবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার উপ-পরদির্শক (এসআই) সফিউর রহমান সরকার খবরটি নিশ্চিত করেছেন।
আটক তুষার উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওলাখুড়ী গ্রামের কাজলের পুত্র।
এসআই সফিউর রহমান বলেন, ‘ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’
বাংলার খবর ডেস্ক : 















