পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

সাবেক প্রতিমন্ত্রী মান্নানের জামিন বাতিলের আবেদন করবে দুদক

বাংলার খবর২৪.কম: আব্দুল-মান্নান-খানজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের জামিন বাতিলের আবেদন করবে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘দুদকের দায়ের করা মামলায় তিনি (মান্নান খান) জামিন পেয়েছেন। আমরা উচ্চ আদালতে তার জামিন বাতিলের আবেদন করবো।’

সাবেক এই প্রতিমন্ত্রী দুদকে জমা দেয়া সম্পদ বিবরণীতে চার লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৭৫ লাখ চার হাজার ২৬২ টাকার সম্পদ অর্জন করেছেন। আর এসব অভিযোগে গত বৃহষ্পতিবার তার বিরুদ্ধে মামলা করে দুদক।

তার পরে রোববার সকালে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আব্দুল মান্নান খান। শুনানি শেষে আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় ১৩ অক্টোবর পর্যন্ত তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

সাবেক প্রতিমন্ত্রী মান্নানের জামিন বাতিলের আবেদন করবে দুদক

আপডেট টাইম : ০৯:২৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪