পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা

ফরিদপুর কৃষাণহাটে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি করায় ভুয়া সাংবাদিক আটক।

ফরিদপুর প্রতিনিধি ঃ

ফরিদপুরের সদর উপজেলার কৃষাণহাট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ০১ জন ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে।
সেনা সূত্রে জানা যায়, ২২ জানুয়ারি রাত ৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কৃষাণহাট এলাকায় এক ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে জনগণের কাছ থেকে চাঁদাবাজি করছে। খবরের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে মোঃ আরিফ শেখ (৩৯), পিতাঃ শাজাহান শেখ গ্রাম: মোল্লা বাড়ী সড়ক গোয়ালচামট, থানা: কোতয়ালী জেলা:ফরিদপুর কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে সে নিজেকে ‘দৈনিক ঘোষণা’ সংবাদপত্রের সাংবাদিক হিসেবে দাবি করে এবং ভুয়া পরিচয়ে সাধারন জনগণকে হেনস্তার অভিযোগ স্বীকার করে।
আটক আসামিকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা

ফরিদপুর কৃষাণহাটে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি করায় ভুয়া সাংবাদিক আটক।

আপডেট টাইম : ০৯:৩২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬