অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আমি গরুর মাংস খাই, পারলে ঠেকান : ভারতীয় মন্ত্রী

গো-মাংস নিয়ে এবার অন্তর্দ্বন্দ্বে জড়ালেন ভারত সরকারেরর মন্ত্রীরা৷ কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী বলেছেন, তিনি নিজে গরুর মাংস খান। পারলে তাকে ঠেকান।

উল্লেখ্য, কয়েকদিন আগে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেছিলেন, ‘যারা গোমাংস খেতে চান তাঁরা পাকিস্তানে চলে যান৷’ নাকভির এই মন্তব্যের বিরোধিতা করে মঙ্গলবার তারই সহকর্মী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘আমি গো-মাংস খাই৷ আমি অরুণাচলের বাসিন্দা৷ গো-মাংস খাওয়া থেকে কেউ আমাকে আটকাতে পারবে? এটি একটি গণতান্ত্রিক দেশ৷ কারোর মন্তব্যে কিছু যায় আসে না৷’

রিজিজু আরো বলেন, নাকভির এহেন মন্তব্য সঠিক নয়৷ হিন্দু অধ্যুষিত রাজ্যগুলি গো-হত্যা বন্ধ করার জন্য আইন প্রণয়ন করতে পারে৷ কিন্তু সেগুলো উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রয়োগ করা যায় না৷ কারণ, এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষই গো-মাংসের উপর নির্ভরশীল৷

এদিকে, বিজেপি-র এই অন্তর্কলহ নিয়ে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস৷ কংগ্রেস মুখপাত্র শাকিল আহমেদ ট্যুইট করে বলেন, ‘মোদি সরকারের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, তিনি গো-মাংস খান৷ তাহলে নকভি কবে নিজের সহকর্মীকে পাকিস্তানে পাঠাবেন?’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আমি গরুর মাংস খাই, পারলে ঠেকান : ভারতীয় মন্ত্রী

আপডেট টাইম : ০২:৪১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫