অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভারতে আটক পাকিস্তানি গোয়েন্দা কবুতর

ডেস্ক: গুপ্তচরবৃত্তির অভিযোগে একটি ‘পাকিস্তানি গোয়েন্দা’ কবুতর আটক করেছে ভারতীয় পুলিশ। পাঞ্জাবের পাঠানকোট থেকে কবুতরটিকে আটক করা হয়।

ভারতের গোয়েন্দা সংস্থা পাঞ্জাব পুলিশকে জম্মু ও পাঠানকোট এলাকায় ইন্ডিয়ান মুজাহিদিনের তৎপরতা সম্পর্কে সতর্ক করার মাত্র দু’দিন পর কবুতরটিকে আটক করা হলো।

গত বুধবার পাকিস্তান সীমান্তের কাছে ভারতের পাঞ্জাব রাজ্যের স্থানীয় এক বাসিন্দার হাতে সাদা রঙের কবুতরটি ধরা পড়ে। এরপর তিনি কবুতরটিকে একটি পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। ফাঁড়িটি পাঞ্জাবের রাজধানী অমৃতসর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

আটক কবুতরটির পায়ে সবুজ রঙের একটি রিং পরানো ছিল এবং এর গায়ে লাল কালিতে উর্দু ভাষায় একটি পাকিস্তানি ফোন নম্বর ও নারোয়াল জেলার একটি ঠিকানা লেখা ছিল। কবুতরটি মানওয়াল গ্রামের রমেশ চন্দ্রের বাড়িতে ধরা পড়ে, যা ভারত-পাকিস্তান সীমান্তের চার কিলোমিটার দূরে অবস্থিত।

রমেশ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমার ছোট ছেলে প্রথম পায়ে উর্দু চিঠি লেখা কবুতরটিকে দেখে ধরে ফেলে। পরে কবুতরটিকে নিয়ে আমি থানায় দৌঁড়ে যাই।’

পাঠানকোটের জ্যেষ্ঠ পুলিশ সুপার রাকেশ কুশাল জানান, কবুতরটির এক্সরে করিয়েছে পুলিশ। ওই পরীক্ষায় কিছু পাওয়া যায়নি। তবে কবুতরটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

রাকেশ কুশাল আরো জানান, দুই দেশের সীমান্তের পাশের ওই এলাকাটি স্পর্শকাতর বলে সেখানে বার্তাসহ এ ধরনের কবুতর আসার ব্যাপারটি সন্দেহজনক।

এদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কবুতরটিকে ‘সন্দেহভাজন গোয়েন্দা পাখি’ হিসেবে চিহ্নিত করে স্থানীয় বামিয়াল পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি করেছে। এছাড়া কবুতরটির ব্যাপারে ভারতের গোয়েন্দা সংস্থা এবং বিএসএফ পারস্পরিক যোগাযোগও করেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জগজিৎ সিং চাহাল জানান, পাকিস্তান থেকে বিশেষ কোনো বার্তা নিয়ে কবুতরটি ভারতে আসতে পারে। তবে এ রকম কোনো কিছুর প্রমাণ এখনো পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ভারতে আটক পাকিস্তানি গোয়েন্দা কবুতর

আপডেট টাইম : ০১:৩৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫