অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বাংলার খবর২৪.কমindex_49146 ঠাকুরগাঁও : থ্রি-হুইলার, শ্যালো ইঞ্জিন চালিত নছিমন, করিমনসহ অনুমোদনবিহীন যানবাহন মেইনরোডে চলাচল নিষিদ্ধের দাবিতে পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার রাত ৮টায় পরিবহন মালিক-শ্রমিক ছাড়াও ট্রাক-ট্যাংক-লড়ি-কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তবে জেলা মোটর পরিবহন মালিক সমিতির সভাপতি রাম বাবু বলেন, সাধারণ শ্রমিকদের ডাকে এ ধর্মঘট শুরু হয়েছে। মালিক সমিতি এতে সমর্থন জানিয়েছে।

পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি খায়রুল ইসলাম জানান, একাধিক বার আলোচনা ও আন্দোলনের পরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এই চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না।

ধর্মঘটের কারণে জেলার পাঁচ উপজেলার অভ্যন্তরীণ সব রুট ও ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ থাকবে।

ঠাকুরগাঁও মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা জানান, বিভিন্ন রুটে থ্রি-হুইলার, নছিমনসহ অবৈধ বিভিন্ন যানবাহন চলাচল করায় মিনিবাসগুলো লোকসানের মুখে পড়েছে। এজন্য দীর্ঘদিন ধরে সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে মোটর শ্রমিক ও মালিক সংগঠনগুলো। কিন্তু এ ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

আপডেট টাইম : ০৩:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪