অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চান্দিনায় পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার রাত ১১টার দিকে ১৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছে।তিনি জানান, এ ঘটনার পর প্রাথমিক তদন্ত শেষে মামলাটি রেকর্ড করা হয়েছে।

এদিকে, হামলাকারীদের সনাক্ত করতে জেলা প্রশাসক ও জেলা পুলিশের পক্ষ থেকে পৃথক দু’টি তদন্ত টিম গঠন করা হয়েছে। বুধবার দুপুর থেকে হামলায় জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

এ ঘটনায় পুলিশ কর্মকর্তারা সন্দেহভাজন ছয় জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে বলে জানা গেছে। তবে, পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এ ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি রসুল আহমেদ।

এর আগে, মঙ্গলবার রাতে চান্দিনা উপজেলা গেট ও পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের সামনে যাত্রীবাহী ইউনিক পরিবহনে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সাতজন আহত হয়।

তাদের মধ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে (৪০) ও রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষক সঞ্জিত শর্মা (৪৩), রাঙ্গামাটি জেলার সুধির চন্দ্র নাথের ছেলে সুমন চন্দ্র নাথ (২৪), একই জেলার খোকন চাকমা এবং গোপালগঞ্জ সদর এলাকার সায়দুর রহমান এর ছেলে ইমরান মিয়া (২৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চান্দিনায় পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা

আপডেট টাইম : ০২:৪৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫