অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে শোকজ

image_91801_0যশোর ব্যুরো, যশোর: ঢাকা-খুলনা মহাসড়কের যশোর অংশের দশা দেখে দুঃখ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ঈদের আগে এই মহাসড়ক মেরামতের কাজ সম্পন্ন করতে নাপারায় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলীকে কারণ দর্শানোর নির্দেশ দেন। মোবাইল ফোনে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশনা দেন।

বুধবার দুপুরে পরিদর্শনকালে মন্ত্রী মহাসড়কটি দ্রুত যান চলাচলের উপযোগী করতে কুষ্টিয়া ও সাতক্ষীরার দু’জন তরুণ প্রকৌশলীকে দায়িত্ব দেন। আগামি তিনদিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি যান চলাচলের উপযোগী করতে হবে বলে তিনি প্রকৌশলীদ্বয়কে জানিয়ে দেন।

সকাল ১১টার দিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের হেলিকপ্টারযোগে যশোর আসেন। পরে তিনি সড়কপথে যশোর-খুলনা মহাসড়ক ধরে নওয়াপাড়া যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী যশোরের মানুষের সহনশীলতার প্রশংসা করেন। তিনি বলেন, “আমার ভাগ্য ভালো যে, মানুষের তোপের মুখে পড়তে হয়নি।”

মন্ত্রী বলেন, “ঢাকা-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজারের দেড় কিলোমিটার অংশ আমার গলার কাঁটা।”

যত দ্রুত সম্ভব এই দেড় কিলোমিটার রাস্তা মেরামত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, “ঈদের দুই সপ্তাহ পর আমি আবার যশোর আসব। তখন মহাসড়কটি স্থায়ীভাবে যান চলাচলের উপযোগী করতে কী ব্যবস্থা নেয়া যায়, তা নিয়ে আলাপ-আলোচনা হবে।”

যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া তালতলায় দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ গ্রুপ সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “যত ক্ষমতাশালীই হোক না কেন, সওজের জায়গা কেউ দখলে রাখতে পারবে না।”

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সারাদেশের সড়ক-মহাসড়কগুলোর অবস্থা এখন মোটামুটি ভালো।”

মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের খুলনা অঞ্চলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে শোকজ

আপডেট টাইম : ০৮:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০১৪