অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ব্রাহ্মণবাড়িয়া বিকাশ এজেন্টকে ছুরি মেরে ছয় লাখ টাকা ছিনতাই

500x350_40908ea6211f2f89ee40222eaff169c7_image_44427_0বাংলার খবর২৪.কম : ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরে দিনদুপুরে বিকাশের এক এজেন্টকে ছুরিকাঘাত করে ছয় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে শহরের কাউতলি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত বিকাশের এজেন্ট আতাউরকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় আতাউরের সঙ্গে থাকা বিকাশের আরেক এজেন্ট মুসা আল আশরি জানান, তারা দুজন মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়ায় যাচ্ছিলেন। তাদের সঙ্গে দুটি ব্যাগের মধ্যে বিকাশের ছয় লাখ পাঁচ হাজার টাকা ছিল। শহরের কাউতলি স্টেডিয়ামসংলগ্ন কদমগাছতলা এলাকায় পৌঁছানোর পর আরেকটি মোটরসাইকেলে থাকা দুজন ব্যক্তি তাদের গতিরোধ করে। তারা আতাউরকে অতর্কিত ছুরিকাঘাত করে। আতাউর রাস্তায় পড়ে গেলে আশপাশে থাকা আরও চার-পাঁচজন ছুটে এসে টাকার ব্যাগ দুটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে আহত আতাউরকে দেখে এসেছে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া বিকাশ এজেন্টকে ছুরি মেরে ছয় লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ০৭:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০১৪