অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

রাজশাহীতে জামায়াত নেতা গ্রেফতার

রাজশাহী: রাজশাহী নগরীর শাহমখদুম থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নগরীর নওদাপাড়া এলাকা থেকে শাহমখদুম থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আবুল কাশেম নগরীর উপকণ্ঠ পবা উপজেলার নতুনপাড়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে।

পুলিশের ভাষ্য, হরতাল চলাকালে আবুল কাশেম নগরীর শাহ মখদুম থানার আলিম-লাম-মীম ভাটা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন। এ সংক্রান্ত পুলিশের দায়ের করা মামলার অন্যতম আসামিও ছিলেন তিনি। ওই মামলায় মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমা- চাওয়া হয়েছে।

নগরীর শাহমখদুম থানার উপপরিদর্শক (এসআই) হারুন-আর-রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। খবর পেয়ে সোমবার মধ্যরাতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, হরতাল ও অবরোধ চলাকালে গত ৬ জানুয়ারি সকালে নগরীর আলিফ লাম-মীম-ভাটায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে পুলিশের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে শাহ মখদুম থানার এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রাজশাহীতে জামায়াত নেতা গ্রেফতার

আপডেট টাইম : ০৪:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০১৫