পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সুনামগঞ্জে দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

সুনামগঞ্জ : সুনামগঞ্জে ৪ শতাধিক দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা “পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র” এই কর্মসূচির উদ্যোগ নেয় এবং পিকেএসএফ এর অর্থায়নে এই চিকিৎসা সেবা দেয়া হয়।

শুক্রবার দিনব্যাপী সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে হতদরিদ্র ৪ শতাধিক শিশু, মহিলা ও পুরুষদের হার্ট, চর্ম, যৌন, চক্ষু, দাঁত ও ডায়াবেটিক রোগীদের চিকিৎসাসেবা ও তাদের মাঝে ঔষধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়।

জানা গেছে, কার্যক্রমের সার্বিক সমন্বয়ে ছিলেন পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর মজিবুল হক। সুনামগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্র এর সহকারী পরিচালক ডা. মো. মফিজুল ইসলাম, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম ও মেডিকেল অফিসার ডা. শাকুর মাহমুদও তাদের চিকিৎসাসেবা প্রদান করেন।

উল্লেখ্য, এই ইউনিয়নে ইতিপূর্বে ১২ টি ক্যাম্প সফলভাবে সম্পন্ন করা হয়। উক্ত কর্মসূচি এলাকায় ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুনামগঞ্জে দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

আপডেট টাইম : ০৪:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫