পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

দলের জন্য দোয়া চাইলেন মাশরাফি

নড়াইল: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দলের জন্য দোয়া চেয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শনিবার সকাল ৮টায় নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিবারের সঙ্গে ঈদ করতে শুক্রবার স্ত্রী-সন্তান নিয়ে নড়াইল যান মাশরাফি। আগামী রোববার ঢাকায় ফিরবেন দেশসেরা এই পেসার।

নামাজ শেষে মামা মো. নাহিদের বাড়ির দিকে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, “দেশবাসীর অনুপ্রেরণা আর সকলের প্রচেষ্টায় আগামীতে বাংলাদেশ দল টেস্ট ম্যাচসহ সকল ম্যাচে আরও ভালো খেলবে ইনশাল্লাহ।”

তিনি বলেন, “আজকের দিন মা-বাবা, স্ত্রী-সন্তান, বন্ধু-বান্ধবদের সাথে আনন্দ করে সময় কাটাবো। আশা করছি পরিবার পরিজন নিয়ে আপনাদের সময়ও ভাল কাটবে।”

সকালে মাথায় টুপি, সোনালি রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা আর কালো স্যান্ডেল পরে ঈদগাহে যান মাশরাফি।

ঈদের নামাজ শেষে মুসল্লি, আত্মীয়-স্বজনসহ বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর মাশরাফি পৌর কবরস্থানে প্রয়াত আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করেন। পরে কথা বলেন ক্রিকেটভক্ত ও অনুরাগীদের সঙ্গে। ভক্তদের আবদারে কারো কারো সঙ্গে ছবিও তোলেন।

গত কয়েক মাসে ওয়ানডে ক্রিকেটে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ, যার জন্য অধিনায়ক মাশরাফির নেতৃত্বের প্রশংসা হচ্ছে।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ; এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সফলতা এখন বিশ্বব্যাপী আলোচনায়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

দলের জন্য দোয়া চাইলেন মাশরাফি

আপডেট টাইম : ০৮:২০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০১৫