অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কোহলির গায়ে পাকিস্তানের জার্সি কেন?

ডেস্ক: এ কী, ভারতের টেস্ট অধিনায়ক কোহলির গায়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জার্সি কেন?

গত কদিন ধরে এমনই ঝড় উঠেছে ভারচুয়াল জগতে। পাকিস্তানের জার্সিতে দেখা গেলে শোরগোল তো উঠবেই। কিন্তু রহস্য খোলাসা হয়েছে খুব দ্রুতই। লোকটি বিরাট কোহলি নয়? ইনি অনেকটা কোহলির মতো দেখতে এক পাকিস্তানি ক্রিকেট সমর্থক। কিন্তু তাতে শোরগোল একটুও কমেনি।

তবে জানা গেছে, সামাজিক মাধ্যমগুলোতে এত ঝড় ওঠায় পাকিস্তানের কয়েকটি টিভি চ্যানেল এরই মধ্যে আগ্রহী হয়ে উঠেছে এই ‘কোহলি নম্বর টু’-এর ব্যাপারে। ‘নকল’ কোহলিকে দিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করাতে চায় তারা। কেউ কেউ তাঁকে দিয়ে বিজ্ঞাপনও বানাতে চাইছে। কিন্তু যাঁকে নিয়ে অথচ, সেই মানুষটির সম্পর্কে এখনো তেমন কোনো তথ্যই জানা যায়নি। কী তাঁর নাম, থাকেন কোথায়, কী করেন।

এমনো হতে পারে, ভারচুয়াল দুনিয়ায় তাঁকে নিয়ে যে এত হইচই হচ্ছে, সেই খবরও হয়তো তিনি জানেনই না।

অবশ্য ‘কোহলি নম্বর টু’-এর চেয়ে তাঁকে ‘থ্রি’ বলাই ভালো। কারণ এর আগেই ‘কোহলি নম্বর টু’-এর দেখা পাওয়া গেছে। তিনি আর কেউ নন, আহমেদ শেহজাদ। পাকিস্তানি এই ওপেনারকে কখনো কখনো মেলায় হারিয়ে যাওয়া কোহলির ভাইয়ের মতো দেখতে লাগে বটে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কোহলির গায়ে পাকিস্তানের জার্সি কেন?

আপডেট টাইম : ০৪:৪৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫